ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

এনজিও ব্যুরোর নিবন্ধন পেলো নকশী বাংলা ফাউন্ডেশন

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৬:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৫২৮৮ বার পড়া হয়েছে

ঢাকা অফিস : প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন পেলো” নকশী বাংলা ফাউন্ডেশন” গত বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে এনজিও নিবন্ধনের সার্টিফিকেট তুলে দেন, এনজিও ব্যুরো সহকারী পরিচালক শরিফ আহমদ।
নকশী বাংলা ফাউন্ডেশনের পক্ষে সনদপত্র গ্রহণ করেন সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, প্রচার ও দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান।
এনজিও ব্যুরো সহকারী পরিচালক শরিফ আহমদ বলেন, আপনাদের কাজের জায়গায় অত্যন্ত সফল। নকশী বাংলা’র বৃহত্তর পরিসরে পথচলা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশাবাদী। এনজিও ব্যুরো আপনাদের পাশে আছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশে থেকে দেশকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী বলেন, সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে নকশী বাংলা ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে। এটি একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার পর পাওয়া একটি বড় সাফল্য।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল বলেন ‘ সংস্থাটি দীর্ঘ দুই যুগ থেকে শিক্ষা, সাহিত্য , সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর থেকে ২০০৮ সালে রেজিষ্ট্রেশন লাভ করে। আজ এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনের মাধ্যমে নকশী বাংলা ফাউন্ডেশন সামাজিক কল্যাণ এবং মানবিক কার্যক্রম বাস্তবায়নে আরো ব্যাপকভাবে কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে, ইনশাআল্লাহ। আমাদের মিশন- ভিশনকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করবো। সংস্থার প্রতিষ্ঠাতা, দাতা সদস্য, আজীবন সদস্য, কার্যকরী পরিষদের সদস্য সহ সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় নকশী বাংলা ফাউন্ডেশন আজ এনজিও নিবন্ধন লাভ করেছে, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

এনজিও ব্যুরোর নিবন্ধন পেলো নকশী বাংলা ফাউন্ডেশন

আপডেট সময় ০৬:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫