ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কবিতায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের বন্ধুত্বের বার্তা দিলেন সামিনা নাজ Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া

কবিতায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের বন্ধুত্বের বার্তা দিলেন সামিনা নাজ

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০১:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০১৪ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ।ওয়েলিংটন থেকে নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে সামিনা নাজ দেশটির গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরোর কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে গভর্নমেন্ট হাউসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই পরিচয়পত্র পেশ করেন।
অনুষ্ঠান শেষে গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরো হাইকমিশনার সামিনা নাজকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান।
জবাবে হাইকমিশনার সামিনা নাজ উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দেশের জনগণের পক্ষ থেকে নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল ও জনগণের প্রতি শুভেচ্ছা পৌঁছে দেন।
পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে গড়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক মুহূর্ত। স্থানীয় রীতি অনুযায়ী গভর্নর জেনারেলের অনুরোধে বাংলাদেশ-নিউজিল্যান্ড বন্ধুত্বের প্রতীক হিসেবে হাইকমিশনার সামিনা নাজ নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করে শোনান। তার এই স্বরচিত কবিতা অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্ব ও সাংস্কৃতিক সংযোগের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
এ সময় হাইকমিশনার সামিনা নাজ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি, জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ খুঁজে বের করার পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা হবে।
এ ছাড়া উন্নয়ন, শান্তি, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুতেও দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। তবে নিউজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশির সংখ্যা ক্রমেই বাড়তে থাকা এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চারের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকার ২০২৫ সালে দেশটিতে একটি কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নেয়।
এরই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে সামিনা নাজের দায়িত্ব গ্রহণ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
নিউজিল্যান্ডে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়া ও টুভালু-এর সঙ্গেও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও কার্যক্রম দেখভাল করবে।

ট্যাগস :

কবিতায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের বন্ধুত্বের বার্তা দিলেন সামিনা নাজ

কবিতায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের বন্ধুত্বের বার্তা দিলেন সামিনা নাজ

আপডেট সময় ০১:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬