ঢাকা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৪:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০২৪ বার পড়া হয়েছে

রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি থেকে:
ইতালির কাতানিয়া শহরে দুই পর্যটকের ভুলে ফেলে যাওয়া প্রায় ১০ হাজার ইউরো, বাংলাদেশি টাকায় আনুমানিক ১৫ লাখ টাকা এবং পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সততার সঙ্গে ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিয়েছেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সদস্য,মাদারীপুরের ইতালি প্রবাসী রিফাত হোসেন ইরান শিকদার।
গত মঙ্গলবার ইতালি সময় বিকেল ৪টার দিকে উজবেকিস্তানের দুই পর্যটক কাতানিয়া শহরের ‘লা বারকা’ নামে একটি রেস্টুরেন্টে খাবার খেতে আসেন। খাবার শেষে কিছুক্ষণ পর তারা রেস্টুরেন্ট থেকে চলে যান। তবে মনের ভুলে তারা রেস্টুরেন্টে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ রেখে যান।

ব্যাগটিতে ছিল প্রায় ১০ হাজার ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ টাকা, সহ পাসপোর্টসহ জরুরি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।

ঐ রেস্টুরেন্টে কর্মরত রিফাত হোসেন ইরান বিষয়টি লক্ষ করে, এবং ব্যাগটি দেখতে পেয়ে ব্যাগটির মালিকদের আশপাশে খুঁজতে থাকেন। প্রায় এক ঘণ্টা পর ওই দুই পর্যটক আবার রেস্টুরেন্টে ফিরে আসেন।

মূল্যবান ব্যাগটি হারিয়ে হতাশ হয়ে পড়া দুই পর্যটক তাদের ব্যাগের খোঁজে রেস্টুরেন্টে ফিরে আসেন। পরে ইরানের কাছ থেকে নগদ অর্থ, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রসহ তাদের মূল্যবান ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তারা আনন্দিত হয়ে ওঠেন।

মুসলিম ধর্মাবলম্বী ওই দুই উজবেকিস্তানি পর্যটক বাংলাদেশী রিফাত হোসেন ইরানের সততা ও মানবিকতায় মুগ্ধ হয়ে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এভাবে পর্যটকদের মূল্যবান ব্যাগ ও ব্যাগে থাকা সবকিছু সততার সঙ্গে ফিরিয়ে দিয়ে প্রবাসের মাটিতে সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাদারীপুরের ইতালি প্রবাসী রিফাত হোসেন ইরান শিকদার।

তিনি মাদারীপুর সদর,পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমর আলী শিকদারের ছেলে। পাশাপাশি তিনি ইতালির সিসিলি প্রদেশে এনটিভি ইউকের প্রতিনিধি ও তিনি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।তার সততা ও মানুষের সাহায্যে এগিয়ে আসাতে ইতালিতে বাংলাদেশী কমিউনিটি হয়েছে সম্মানিত।আর বাংলাদেশীরা পরোপকারী হিসেবে সবার ভালোবাসার পাথেয়ো হয়েছে।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন

আপডেট সময় ০৪:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬