ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এথেন্সে ৫৪ তম আন্তর্জাতিক বইমেলা Logo কবিতায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের বন্ধুত্বের বার্তা দিলেন সামিনা নাজ Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান

এথেন্সে ৫৪ তম আন্তর্জাতিক বইমেলা

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০১৪ বার পড়া হয়েছে

তানভীর মোল্লা,গ্রিস থেকে : গ্রিসের রাজধানী এথেন্সে শেষ হয়েছে ৫৪ তম এথেন্স বইমেলা। ৪ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নগরীর ঐতিহাসিক পার্ক পেদিওন তৌ আরেওসে অনুষ্ঠিত এ বইমেলায় অংশ নেয় ২১০টি প্রকাশনা সংস্থা।
এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ছিল—‘টেকসই উন্নয়ন: আগামীকালের স্থপতি হিসেবে বই’। বই ও জ্ঞানচর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সমাজ নির্মাণের গুরুত্বকে এবারের আয়োজনে বিশেষভাবে তুলে ধরা হয়। এবারের বইমেলায় ২১০টি প্রকাশনা সংস্থা ২৮৫ টি স্টলের মাধ্যমে অংশ নেয়। বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পাঠকদের জন্য ছিল নানা সাংস্কৃতিক আয়োজন।
বইমেলা ঘিরে আয়োজন করা হয় ২০০টিরও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে ছিল সাহিত্য ও সাংস্কৃতিক আলোচনা, কনসার্ট, থিয়েটার পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠান।
বইয়ের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন এথেন্স বইমেলা শুধু বই কেনাবেচা ও প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। লেখক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের অংশ গ্রহণে এটি পরিণত হয় একটি বিশ্বের ছড়িয়ে ছিটে থাকা কবি সাহিত্যিকদের মিলনমেলা। এসময় বাংলা ভাষাভাষী লেখক ও সাংবাদিক ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ আন্তর্জাতিক এই মঞ্চে বাংলা ভাষা, সাহিত্য এবং প্রবাসী বাংলাদেশি লেখকদের সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্ব নিয়ে কথা বলেন। বিশেষ করে গ্রিসসহ ইউরোপের মাটিতে নতুন প্রজন্মের প্রবাসী বাঙালিদের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার আহ্বান জানান ইউরোপীয় পার্লামেন্ট অফিস গ্রিস কমিশনের স্টলে।
আয়োজনে বই ও পাঠাভ্যাসের গুরুত্বের পাশাপাশি টেকসই উন্নয়ন, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের ভূমিকা নিয়ে বিভিন্ন কার্যক্রম ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এথেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন হিসেবে ৫৪তম বইমেলাতেও বইপ্রেমীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। বইকে আগামী দিনের নির্মাণের অন্যতম হাতিয়ার হিসেবে তুলে ধরাই ছিল এবারের আয়োজনের অন্যতম প্রধান বার্তা।
জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মানসম্মত শিক্ষা, সামাজিক সমতা, পরিবেশ সুরক্ষা, দায়িত্বশীল ভোগ, সাংস্কৃতিক অন্তর্ভুক্তি এবং শহর ও সমাজের টেকসই উন্নয়নের মতো বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।
এর পাশাপাশি আরও থাকছে—উদীয়মান লেখকদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন, হেলেনিক কমিকস একাডেমি আয়োজিত একটি অনুষ্ঠান এবং চিলড্রেন’স রাইটস নেটওয়ার্ক, আই বিবি ওয়াই-এর গ্রিক শাখা, ইউরোপীয় পার্লামেন্ট অফিস ও গ্রিসে ইউরোপীয় কমিশনের প্রতিনিধিত্বকারী কার্যালয়ের আয়োজনে বিভিন্ন গোলটেবিল আলোচনার আয়োজন করে।

এথেন্সে ৫৪ তম আন্তর্জাতিক বইমেলা

এথেন্সে ৫৪ তম আন্তর্জাতিক বইমেলা

আপডেট সময় ০৩:০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬