ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চ্যানেল এস-এর দুই বছর Logo লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন : ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF Logo বেতন-ভাতা পরিশোধের দাবিতে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ Logo জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা…তাইজুল ফয়েজ Logo আপা ডাকায় নয়, বাসি মিষ্টি ওসমানীনগরে বনফুলকে জরিমানা ইউএনও’র দাবী Logo ওসমানীনগরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা Logo ওমানে নিখোঁজ কন্টেন্ট ক্রিয়েটরের চারদিন পর মিলল গলিত লাশ Logo ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে চালক ও হেলপার নিহত Logo জলবায়ু পরিবর্তন ও সবুজ বাংলা বিনির্মানে নকশী বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে…আবুল হাসান এমপি Logo ওসমানীনগরে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টার উদ্বোধন

নকশী বাংলা ফাউন্ডেশনের সেলাই কোর্সের ৩য় ব্যাচের উদ্বোধন

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০১:১৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৫২৮৬ বার পড়া হয়েছে

সিলেট অফিস : নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে নকশী বাংলা ফাউন্ডেশনের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের ৩য় ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আম্বরখানাস্থ গ্রীণসিটি কলেজিয়েট স্কুলের হলরুমে ফ্রী সেলাই প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের উদ্বোধন করা হয়।
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও প্রচার-দপ্তর সম্পাদক মো: হাবিবুর রহমান এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কার্যালয় সিলেট এর কর্মকর্তা মো: শাহীনুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্রী সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের ফলে অসচ্ছল নারীদের আর অন্যের ওপর নির্ভরশীল থাকতে হবে না, তারা নিজেরা উপার্জন করতে পারবেন। আমাদের গ্রামীণ নারীরা যদি এভাবে নিজেকে দক্ষ করে গড়ে তোলে, তাহলে পরিবার ও সমাজ দুটোই হবে সমৃদ্ধ। নারীদের স্বাবলম্বী করতে নকশী বাংলা ফাউন্ডেশনের ফ্রী সেলাই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদ্ধোক্তা কাইটস মাসুদ, প্রশিক্ষক লিপি খান প্রমুখ। উল্লেখ্য ৩য় ব্যাচে প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী লিমা আক্তার বলেন, আমরা আগে কোনোদিন ভাবিনি যে, বিনামূল্যে সেলাই শেখার সুযোগ পাব। এখন এই প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসেই আয়ের পথ তৈরি করতে পারব, ইনশাআল্লাহ।

ট্যাগস :

চ্যানেল এস-এর দুই বছর

নকশী বাংলা ফাউন্ডেশনের সেলাই কোর্সের ৩য় ব্যাচের উদ্বোধন

আপডেট সময় ০১:১৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫