ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চ্যানেল এস-এর দুই বছর Logo লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন : ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF Logo বেতন-ভাতা পরিশোধের দাবিতে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ Logo জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা…তাইজুল ফয়েজ Logo আপা ডাকায় নয়, বাসি মিষ্টি ওসমানীনগরে বনফুলকে জরিমানা ইউএনও’র দাবী Logo ওসমানীনগরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা Logo ওমানে নিখোঁজ কন্টেন্ট ক্রিয়েটরের চারদিন পর মিলল গলিত লাশ Logo ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে চালক ও হেলপার নিহত Logo জলবায়ু পরিবর্তন ও সবুজ বাংলা বিনির্মানে নকশী বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে…আবুল হাসান এমপি Logo ওসমানীনগরে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টার উদ্বোধন

৮ নভেম্বর ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৭:২৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৫৫২২ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন, ঢাকা:-
আগামী ৮ নভেম্বর (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৯টা থেকে কাউন্সিল অধিবেশন শুরু হবে। এতে দেশের বিভিন্ন জেলা, বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। কাউন্সিলে আগামী নেতৃত্ব নির্বাচন, সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা, নীতি-নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছার উদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)। এছাড়া সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মের চরিত্রগঠন, আদর্শচর্চা ও নৈতিক শিক্ষার গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখবেন।
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মুফতি শামসুল আলম মোহেব্বী বলেন,
“বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ইলমে শরীয়ত ও মারেফতের সমন্বয়ে একজন ছাত্রকে রাসূল (সা.)-এর মুজাসসাম নমুনায় যুগোপযোগী আদর্শ ছাত্র হিসেবে গড়ে তোলার অনন্য সংগঠন। আমাদের এই কাউন্সিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আদর্শ ও দায়িত্ব ছড়িয়ে দেয়ার মঞ্চ।”
তিনি আরও বলেন,
“ছাত্রসমাজকে নববী আদর্শে গড়ে তুলে নৈতিক, দেশপ্রেমিক ও আলোকিত মানুষ হিসেবে তৈরি করাই এই কাউন্সিলের মূল উদ্দেশ্য।”
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ অরাজনৈতিক ধারা বজায় রেখে শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণ সমাজকে নেতৃত্বে উদ্বুদ্ধ করে আসছে। সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার পরিবেশ সৃষ্টিতেও কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

চ্যানেল এস-এর দুই বছর

৮ নভেম্বর ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল

আপডেট সময় ০৭:২৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫