ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চ্যানেল এস-এর দুই বছর Logo লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন : ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF Logo বেতন-ভাতা পরিশোধের দাবিতে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ Logo জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা…তাইজুল ফয়েজ Logo আপা ডাকায় নয়, বাসি মিষ্টি ওসমানীনগরে বনফুলকে জরিমানা ইউএনও’র দাবী Logo ওসমানীনগরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা Logo ওমানে নিখোঁজ কন্টেন্ট ক্রিয়েটরের চারদিন পর মিলল গলিত লাশ Logo ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে চালক ও হেলপার নিহত Logo জলবায়ু পরিবর্তন ও সবুজ বাংলা বিনির্মানে নকশী বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে…আবুল হাসান এমপি Logo ওসমানীনগরে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টার উদ্বোধন

সিএনএন পর্তুগালে ফুড ডেলিভারির ব্যাগ নিয়ে সাংবাদিকের প্রতিবাদ

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৫৩৪২ বার পড়া হয়েছে

পর্তুগাল প্রতিনিধি:
পর্তুগালে বসবাসরত বাংলাদেশি, ভারতীয়, নেপালি ও আফ্রিকান অভিবাসীরা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন। তারা স্থানীয়দের কর্মসংস্থান কেড়ে নিচ্ছেন না; বরং এমন সব পেশায় নিয়োজিত আছেন, যা অনেক পর্তুগিজ নাগরিক করতে চান না — যেমন ফুড ডেলিভারি, ক্লিনিং, রেস্টুরেন্ট ও ফ্যাক্টরি শ্রমের মতো পরিশ্রমসাধ্য এবং প্রায়শই অধিকারবিহীন কাজ।

সম্প্রতি প্রখ্যাত বিশ্লেষক ও সাংবাদিক প্যাচেকো পেরেইরা (Pacheco Pereira) সিএনএন পর্তুগালের একটি লাইভ আলোচনায় Glovo ফুড ডেলিভারির ব্যাগ সঙ্গে নিয়ে হাজির হন। এই অপ্রত্যাশিত উপস্থিতির মাধ্যমে তিনি সমাজে অভিবাসীদের ভূমিকা ও গুরুত্বের প্রতীকী বার্তা দেন।

তিনি বলেন, অভিবাসীরা শুধু নিজেদের জীবিকা নয়, বরং দেশের অর্থনীতিকেও এগিয়ে নিচ্ছেন। তাই তাদের প্রতি ন্যায়, সম্মান ও সহমর্মিতার সঙ্গে আচরণ করা উচিত। পেরেইরার এই উদ্যোগকে পর্তুগালের মানবাধিকারকর্মী ও অভিবাসী সম্প্রদায় ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

বিশ্লেষকদের মতে, পর্তুগিজ সমাজে অভিবাসীদের অবদান যতটা বাস্তব, ততটাই উপেক্ষিত। পেরেইরার এই প্রতীকী প্রতিবাদ সেই উপেক্ষিত বাস্তবতাকে সামনে আনতে এক সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

চ্যানেল এস-এর দুই বছর

সিএনএন পর্তুগালে ফুড ডেলিভারির ব্যাগ নিয়ে সাংবাদিকের প্রতিবাদ

আপডেট সময় ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫