ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান কুয়েতের রাষ্ট্রদূত

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৯:১৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৫১৪৭ বার পড়া হয়েছে

সাদেক রিপন,কুয়েত থেকে :
ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর মধ্যে রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশিও।শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন আজ ১ মার্চ কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে উক্ত ড্রোন হামলায় চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

আহত বাংলাদেশিদের মধ্যে হলেন
(১) আমিনুল ইসলাম: গ্রাম- দৌলতপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া
(২) রকিবুল ইসলাম: গ্রাম- ভুলবাড়িয়া, থানা- সাথিয়া, জেলা- পাবনা
(৩) মাসুদুর রহমান: গ্রাম- লতিফপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী
(৪) দুলাল মিয়া: গ্রাম- পাথালিয়া কান্দি, থানা- হোমনা, জেলা- কুমিল্লা।
ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাঁচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিমানবন্দরে ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করার পাশাপাশি ক্ষতিগ্রস্থ স্থাপনা সংস্কারে কাজ করছে সিভিল এভিয়েশন। যত দ্রুত সম্ভব ফ্লাইট চলাচল স্বাভাবিক করা চেষ্টা চলছে।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশিকে দেখতে যান কুয়েতের রাষ্ট্রদূত

আপডেট সময় ০৯:১৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬