ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০২:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৫০০৯ বার পড়া হয়েছে

মন্ত্রিসভায় বড় রদবদলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ পড়ান।
তিনি টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
ব্রিটিশ সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন:
কর্মজীবনের শুরুতে হুমায়ুন কবির লন্ডনের মেয়রের কার্যালয়ে কৌশল সহকারী হিসেবে কাজ করেন। পরে লিউইশাম এক্সিকিউটিভ মেয়রের কার্যালয়ে কেবিনেট উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তিনি কাজ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের একটি টিমে এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের অধীনে যুক্তরাজ্যের ন্যায় মন্ত্রণালয়ে একাধিক ক্যাবিনেট মন্ত্রী ও বিশেষ উপদেষ্টার সঙ্গে প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তিনি সিলেট জেলার ওসমানীর নগর উপজেলার কৃতি সন্তান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আপডেট সময় ০২:০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬