মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় তিনি মির্জা ফখরুলের পাঁচ দশকের দীর্ঘ রাজনৈতিক যাত্রা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেন।
অন্যদিকে, ড. ইউনূসকে রাষ্ট্রপতি না করার সিদ্ধান্তে বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন শেখ হাসিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক অডিওতে তাকে বলতে শোনা যায়, “আবার রাষ্ট্রপতি হওয়ার জন্য তো জিব্বা এক হাত লকলক করছিল। সে দিক থেকে ওকে (ডক্টর ইউনূসকে) রাষ্ট্রপতি বানায়নি। এ দিক থেকে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে সুদখোর বাটপারকে আবার এনে বসায়নি। তাহলে বাকি যেটুকু আছে দেশটা, সব চিবিয়ে খেয়ে ফেলত। অন্তত একজন রাজনীতিবিদকে দিয়েছে, সেটা… সেটাই বড় কথা।”
রাজনৈতিক অঙ্গনে তীব্র মতভেদ থাকা সত্ত্বেও শেখ হাসিনা এবং ড. মুহাম্মদ ইউনূস- উভয় শীর্ষ ব্যক্তিত্বের কাছ থেকেই স্বীকৃতি ও প্রশংসা পাওয়া নতুন রাষ্ট্রপতির জন্য নিঃসন্দেহে এক বিরল প্রাপ্তি।
ডেস্ক নিউজ: 












