ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বিশ্ব সামাজিক ফোরামে যোগ দিবেনসাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৪:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • ৫১১৮ বার পড়া হয়েছে

প্যারিস বাংলাদেশি বংশোদ্ভূত লেখক, সাংবাদিক ও দোভাষী খিয়াং নয়ন আফ্রিকার দেশ বেনিনে অনুষ্ঠিতব্য বিশ্ব সামাজিক ফোরাম (ডব্লিউএসএফ) ২০২৬-এ অংশগ্রহণ করছেন। ফ্রান্স ভিত্তিক সামাজিক সংগঠন ‘সলিডারিতে আজি ফ্রান্স’ (সাফ)-এর সভাপতি হিসেবে এই আন্তর্জাতিক মঞ্চে অংশ নিচ্ছেন তিনি।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ থেকে ৮ আগস্ট বেনিনের কোটোনু শহরে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে যোগ দিতে সোমবার সকালে তিনি প্যারিস থেকে বেনিনের উদ্দেশ্যে রওয়ানা দেন।
বিশ্ব সামাজিক ফোরাম (Forum Social Mondial – FSM) বিশ্বজুড়ে নাগরিক সমাজের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর একটি। “আরেকটি বিশ্ব সম্ভব”—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এবারের ফোরামে বিশ্বের প্রায় ১৫০টি দেশের বিভিন্ন সামাজিক আন্দোলন, মানবাধিকার ও শ্রমিক সংগঠন, গবেষক, তরুণ প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রায় ৫০ হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক এই মঞ্চে ফ্রান্সের মাটিতে অভিবাসীদের সহায়তা, প্রশাসনিক সহযোগিতা, ভাষা শিক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক সংলাপ এবং মানবাধিকার রক্ষায় সলিডারিতে আজি ফ্রান্সের ভূমিকা তুলে ধরা হবে। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ তৈরির ওপর জোর দেবে সংগঠনটি।
এক প্রতিক্রিয়ায় খিয়াং নয়ন জানান,
“বিশ্ব সামাজিক ফোরামে অংশগ্রহণ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগঠনের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সংহতিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যেতে চাই।”

প্রতিষ্ঠালগ্ন থেকেই সলিডারিতে আজি ফ্রান্স (সাফ) অভিবাসীদের নিয়ে কাজ করছে। সংগঠনটি মনে করে, বিশ্ব সামাজিক ফোরামের মতো আন্তর্জাতিক মঞ্চে তাদের এই উপস্থিতি বিশ্বব্যাপী মানবাধিকার ও সামাজিক সংহতি জোরদারে নতুন মাত্রা যোগ করবে।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

বিশ্ব সামাজিক ফোরামে যোগ দিবেনসাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

আপডেট সময় ০৪:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬