বিএনপির সংসদীয় দলের সভায় আজ ছিল এক আবেগঘন মুহূর্ত। রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হওয়ায় সংসদীয় দলের সহকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন
“আজ আপনাদের কাছ থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।”
তিনি বলেন, দল তাঁকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না।
মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বহু বছর ধরে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের হাল ধরেছেন, কখনো হাল ছাড়েননি; এমনকি তাঁকে কারাবন্দীও করা হয়েছে।
একজন নেতার বিদায়—আর পুরো সভাকক্ষে আবেগের ঢেউ।
ডেস্ক নিউজ: 












