জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর স্বাবলম্বী প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ফ্রী সেলাই প্রশিক্ষণ কোর্স এর ৩য় ব্যাচের পরিক্ষা ও শিক্ষার্থীদের তৈরি পোশাক প্রদর্শনী গতকাল ৮ আগষ্ট শনিবার বিকাল ৩টায় আম্বরখানাস্থ গ্রীণ সিটি কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহিনুর রহমান চৌধুরীর, সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, সহ সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মুহা. উসমান গণি,আইটি বিভাগের প্রধান জাবের আহমদ,প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, কার্যকরী পরিষদের সদস্য জাকির হোসেন, প্রশিক্ষক লিপি খান। সাবেক পাঠাগার সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সদস্য শফিকুর রহমান শফিক। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে অনূভুতি পেশ করেন শিক্ষার্থী সপ্না গোয়ালা, সাবিকুন নাহার ।
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী বলেন, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তি তৈরিতে নকশী বাংলা ফাউন্ডেশন এর ফ্রী সেলাই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। এই প্রশিক্ষণ কর্মসূচি নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে একটি কার্যকর ভূমিকা রাখবে। নারীরা সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করা সম্ভব।
বিজ্ঞপ্তি
ডেস্ক নিউজ: 












