ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চ্যানেল এস-এর দুই বছর Logo লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন : ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF Logo বেতন-ভাতা পরিশোধের দাবিতে জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ Logo জাতীয় বাজেটে প্রবাসীদের প্রত্যাশা…তাইজুল ফয়েজ Logo আপা ডাকায় নয়, বাসি মিষ্টি ওসমানীনগরে বনফুলকে জরিমানা ইউএনও’র দাবী Logo ওসমানীনগরে বাসি মিষ্টি বিক্রির অভিযোগে বনফুলকে ৫০ হাজার টাকা জরিমানা Logo ওমানে নিখোঁজ কন্টেন্ট ক্রিয়েটরের চারদিন পর মিলল গলিত লাশ Logo ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে চালক ও হেলপার নিহত Logo জলবায়ু পরিবর্তন ও সবুজ বাংলা বিনির্মানে নকশী বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে…আবুল হাসান এমপি Logo ওসমানীনগরে লন্ডন ফার্মেসী ও কনসালটেন্সি সেন্টার উদ্বোধন
আন্তর্জাতিক

ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার

ফ্রান্সের লুতখুজু (Le Creusot) শহরের মেয়র ডেভিড মার্টি (David Marti)-এর সাথে বাংলাদেশিসাংবাদিক, গবেষক ও সামাজিক কর্মী শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে পূর্বনির্ধারিত এ সাক্ষাৎটি মেয়রের কার্যালয়ে সম্পন্ন হয়। সাক্ষাতের শুরুতে শুভ বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে একটি ক্ষুদ্রাকৃতির রিক্সারেপ্লিকা মেয়রকে উপহার দেন। এই অনন্য উপহার পেয়ে মেয়র আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবংবাংলাদেশের সংস্কৃতিকে ইউরোপের সমাজে পরিচিত করিয়ে দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন। আলোচনার সময় মেয়র ডেভিড মার্টি বলেন, “শুভ ফরাসি সমাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারপাশাপাশি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরছেন, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয়কাজ।” শুভ আলোচনায় বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিস্তারিততুলে ধরেন। এসময় মেয়র শুভকে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবংভবিষ্যতের নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য উৎসাহ দেন। উল্লেখ্য, শাহাবুদ্দিন শুভ প্রায় এক বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন। তিনি সিলেটপিডিয়ার প্রধানসম্পাদক ও অভিবাসন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ফ্রান্সেমূলধারার সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। শহরের নানা বিষয় নিয়ে তিনিবাংলাদেশের জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত ফিচার লিখছেন, যা ইতোমধ্যে ফরাসি সমাজের দৃষ্টিআকর্ষণ করেছে এবং লুতখুজু মেয়র অফিসের অফিশিয়াল পেজেও তার লেখা শেয়ার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৭ জুলাই লুতখুজু মেয়র অফিস থেকে শাহাবুদ্দিন শুভকে আনুষ্ঠানিকভাবেধন্যবাদ জানিয়ে একটি প্রশংসাপত্র পাঠানো হয়, যা তার কাজের প্রতি স্থানীয় প্রশাসনের স্বীকৃতিহিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ও ফ্রান্সের সংস্কৃতির সেতুবন্ধন রচনায় শাহাবুদ্দিন শুভ’র এই উদ্যোগ দুই দেশের মানুষেরমধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Images of Paris’ Reaches the Hands of the French President

With a warm smile, French President Emmanuel Macron and Paris Mayor Anne Hidalgo received the book “The Portraits of Paris”—written

ফের আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউয়ে ক্রমবর্ধমান সংক্রমণ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে ভারত। দেশটির

চালু না হতেই বন্ধ ঠাকুরগাঁও চিনিকলের আখমাড়াই

ঠাকুরগাঁও চিনিকলের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের ২৪ ডিসেম্বর পঞ্চগড়, সেতাবগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের ৫০ হাজার টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা

পটুয়াখালীতে বিএনপির গণসমাবেশ শুরুর আগেই হামলা

জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সদস্যসচিব স্নেহাংসু সরকার কুট্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয়

লঞ্চে আগুন: বিষখালী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

কোস্টগার্ড কর্মকর্তা আলমগীর হোসেন জানান, নিয়মিত উদ্ধার অভিযান চালানোর সময় দুপুরে চরভাটারকান্দা গ্রামসংলগ্ন বিষখালী নদীতে এক কিশোরের লাশ ভেসে থাকতে

মুজিব উদ্যানে চিরনিদ্রায় শায়িত জয়নাল হাজারী

এর আগে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জয়নাল আবেদীন হাজারীর মরদেহবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্স ফেনীতে এসে পৌঁছায়। এ সময় শেষবারের মতো

কাজিরহাট-আরিচা রুটে আটকা ৪ শতাধিক ট্রাক

এছাড়া পন্টুন স্থাপন না হওয়ায় বিকল্প কোনো পন্টুন না থাকার কারণে ঘাটে ভিড়তে না পেরে আরিচা থেকে যানবাহন নিয়ে আসা