ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ঢাকা ক্লাব ফ্রান্সের অভিষেক : ঢাকা বাংলাদেশের হৃদপিণ্ড…শাহ আলম

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ১১:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৫০৮৮ বার পড়া হয়েছে

প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয় নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর অভিষেক অনুষ্ঠান। এ উপলক্ষে সংগঠনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম কমিটির নাম ঘোষণা করেন। এতে রানা রহমান সভাপতি এবং কামাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক কামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান টিপু এবং এস. কে. শামিম যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে. শামিম সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা শুভ্রত শুভ, রিয়াদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, জিতু তালুকদার, মিয়া মস্তফা এবং হান্নান হাওলাদারসহ অন্যান্য অতিথিরা।
এ সময় সংগঠনের উপদেষ্টাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে তাঁদের সম্মাননা স্মারক হিসেবে ক্লাবের পক্ষ থেকে ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী ও নিশিতা বড়ুয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে আগত শিল্পী ইলিয়াস, উপমা ও আরাব খান সংগীত পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা প্রাণবন্ত এক সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের অন্যতম উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সত্তার আলী সুমন শাহ আলম বলেন, ঢাকা ক্লাব ফ্রান্স শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার একটি সেতুবন্ধন। আমি আশা করি, এই ক্লাব ভবিষ্যতে প্রবাসীদের কল্যাণে এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরোও বলেন ঢাকা বাংলাদেশের হৃদপিণ্ড, ঢাকা ভালো থাকলে আমরা ভালো থাকবো।
সভাপতির বক্তব্যে রানা রহমান বলেন, ঢাকা ক্লাব ফ্রান্স একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। বাংলাদেশের সব অঞ্চলের মানুষের জন্য এ ক্লাবের সদস্য হওয়ার সুযোগ রয়েছে। দল, মত ও ভৌগোলিক বিভেদ ভুলে প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিই এ সংগঠনের মূল লক্ষ্য।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

ঢাকা ক্লাব ফ্রান্সের অভিষেক : ঢাকা বাংলাদেশের হৃদপিণ্ড…শাহ আলম

আপডেট সময় ১১:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬