ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুক্তরাজ্যের নতুন আইনে ১১ শতাধিক অভিবাসী দোষী সাব্যস্ত, বিতর্কে মানবাধিকার প্রশ্ন Logo দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া শেখ হাসিনার বক্তৃতা নিয়ে আনিস আলমগীরের মূল্যায়ন Logo বিশ্ব সামাজিক ফোরামে যোগ দিবেনসাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন Logo ইউনূস সরকার তরুণদের ভুল পথে গাইড করেছে Logo ফ্রান্সে ‘সাফ সুশি ফরমাসিঁও’ প্রশিক্ষণ কোর্সের প্রথম সেশন সম্পন্ন Logo ঢাকা ক্লাব ফ্রান্সের অভিষেক : ঢাকা বাংলাদেশের হৃদপিণ্ড…শাহ আলম Logo Dalton Zahir Appointed as Global Ambassador for Skål International Alto Valle in Argentina Logo বিশ্বমঞ্চে বাংলাদেশের ডালটন জহিরআর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের দূত Logo শাহ জালাল (র.)মাজার: আরিফ, মুক্তাদির Logo নকশী বাংলা ফাউন্ডেশনএর মাসব্যাপী বৃক্ষরোপণ

জার্মানির, ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলে বাংলাদেশি শিক্ষার্থীদের জয়

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০১:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫০৮২ বার পড়া হয়েছে

জার্মান প্রতিনিধি, ব্রেমেন (জার্মানি)

জার্মানির ইউনিভার্সিটি অব ব্রেমেনের স্টুডেন্ট কাউন্সিল (Studierendenrat-SR) নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। বহুসাংস্কৃতিক শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী Multicultural Campus Connect (MCC) প্যানেল এবারের নির্বাচনে মোট ভোটের ১১.৪৪ শতাংশ লাভ করে। এ প্যানেল থেকে তিনজন বাংলাদেশি শিক্ষার্থী নির্বাচিত হয়ে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।

নির্বাচিত তিন বাংলাদেশি শিক্ষার্থী হলেন শাহেদ রহমান, খালেদ বিন মুসা এবং মো. শাহরিয়ার মোল্লা। শাহেদ রহমান ও মো. শাহরিয়ার মোল্লা ইউনিভার্সিটি অফ ব্রেমেনে ‘Control, Mechatronics and Microsystems’ বিষয়ে এবং খালেদ বিন মুসা Digital Media & Informatics বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত।

প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধিত্বমূলক সংস্থায় বাংলাদেশিদের অংশগ্রহণ নতুন নয়। তবে একটি প্যানেল থেকে একসঙ্গে তিনজন বাংলাদেশি প্রার্থীর বিজয় এই প্রথম, যা বাংলাদেশি শিক্ষার্থী সমাজের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, নীতিনির্ধারণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের কাজ করে। নির্বাচিত প্রতিনিধিরা একাডেমিক পরিবেশ, শিক্ষার্থী কল্যাণ, সামাজিক অন্তর্ভুক্তি এবং ক্যাম্পাস উন্নয়নসংক্রান্ত বিষয়গুলোতে ভূমিকা পালন করবেন।

নির্বাচনের ফল প্রকাশের পর ব্রেমেনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির সদস্যদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছে, এই সাফল্য পুরো বাংলাদেশি কমিউনিটির ঐক্য, অংশগ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষার্থীদেরও সমর্থন পেয়েছে MCC প্যানেল। বহুসাংস্কৃতিক পরিবেশ, সমঅধিকার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্যানেলটি কাজ করে আসছে।

নবনির্বাচিত প্রতিনিধি খালেদ বিন মুসা বলেন, “ইউনিভার্সিটি অব ব্রেমেনের শিক্ষার্থীরা আমাদের প্যানেলের ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই বিজয় বহুসাংস্কৃতিক মূল্যবোধ, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং বাংলাদেশি কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।

স্টুডেন্ট কাউন্সিলের প্রতিনিধি হিসেবে আমাদের লক্ষ্য হবে শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরা এবং কার্যকর সমাধানে কাজ করা। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাডেমিক, প্রশাসনিক ও সামাজিক চ্যালেঞ্জ, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখতে চাই। একজন বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, এই অর্জন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি শিক্ষার্থীদের সক্ষমতা, নেতৃত্বগুণ এবং ইতিবাচক অবদানের প্রতিফলন।”

বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার পাশাপাশি বহুসাংস্কৃতিক সম্প্রীতি জোরদার এবং আরও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।কমিউনিটির পক্ষ থেকে নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়ে তাদের সফল মেয়াদ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।

ট্যাগস :

যুক্তরাজ্যের নতুন আইনে ১১ শতাধিক অভিবাসী দোষী সাব্যস্ত, বিতর্কে মানবাধিকার প্রশ্ন

জার্মানির, ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলে বাংলাদেশি শিক্ষার্থীদের জয়

আপডেট সময় ০১:৫৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬