ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

চ্যানেল এস-এর দুই বছর

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০১:৪২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৫১০২ বার পড়া হয়েছে

২০২৪ সালের ১২ই জুন—আমার জীবনের পরম প্রাপ্তি ও শ্রেষ্ঠ অর্জনের এক অবিস্মরণীয় দিন। ঠিক দুই বছর আগে এই দিনে মহামান্য রাষ্ট্রপতির শুভ উদ্বোধনের মাধ্যমে ‘চ্যানেল এস’ তার গৌরবময় পথচলা শুরু করেছিল। জীবনের সেই মাহেন্দ্রক্ষণ আমার হৃদয়ে আজও অম্লান হয়ে আছে।

​চ্যানেল এস-এর এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। নানা প্রতিকূলতা, চড়াই-উতরাই এবং শত প্রতিবন্ধকতা জয় করেই আমাদের আজকের এই অবস্থানে আসা। রাজনৈতিক পটপরিবর্তন, রাষ্ট্রীয় জটিলতা কিংবা ব্যবসায়িক অস্থিরতার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদের বারবার হতে হয়েছে। তবুও, সুনির্দিষ্ট লক্ষ্য এবং অটুট সংকল্প নিয়ে চ্যানেল এস আজ তার আপন মহিমায় ভাস্বর।

​এই দীর্ঘ পথচলায় যারা নিরন্তর পাশে ছিলেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সহযোদ্ধা সম্মানিত পরিচালকবৃন্দ, নিবেদিতপ্রাণ সহকর্মী এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী—যারা দুঃসময়ে আমাদের শক্তি হয়ে দাঁড়িয়েছেন এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন—আপনাদের এই ঋণ অপরিশোধ্য। আজকের এই বিশেষ দিনে আমার দৃঢ় বিশ্বাস, আমরা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রাখি এবং আমাদের চ্যানেল এস’কে নিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

​স্মরণ করা প্রয়োজন, চ্যানেল এস-এর পথচলার সূচনা হয়েছিল ‘২০২২ সালের ২৬শে জানুয়ারি, যেদিন আমরা টেলিভিশনের লাইসেন্স প্রাপ্ত হই। সেই গৌরবময় দিনটিকে কেন্দ্র করেই প্রতি বছর ‘২৬শে জানুয়ারি’ আমরা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

​চ্যানেল এস-এর মূলধন, শক্তি ও প্রেরণা হলো অগণিত মানুষের নিঃশর্ত ভালোবাসা। চ্যানেল এস পরিবার সর্বদা আপনাদের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা প্রত্যাশা করে। আমাদের এই পথচলায় আপনারা পাশে আছেন বলেই আমরা সমৃদ্ধ, আমরা অজেয়।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

চ্যানেল এস-এর দুই বছর

আপডেট সময় ০১:৪২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬