ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৫:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫০৯৭ বার পড়া হয়েছে

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার হেলপার ইমন (২০)। চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় যাত্রীবাহী ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সড়কের পাশে সিলেটমুখী অবস্থায় দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে যাওয়ার পথে ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাতায়াত বাসের চালক সোহেল ও গুরুতর আহত অবস্থায় হেলপার ইমন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান আছে।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

আপডেট সময় ০৫:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬