ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শালিশ ব্যক্তিত্ব নুর আহমদ সুবেদার এর মৃত্যুতে প্যারিসে দোয়া মাহফিল Logo রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব Logo এথেন্সে ৫৪ তম আন্তর্জাতিক বইমেলা Logo কবিতায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের বন্ধুত্বের বার্তা দিলেন সামিনা নাজ Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত

স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৩:৫১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৫১৫৭ বার পড়া হয়েছে

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার কালীবাড়ি বাজারে অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (১৮ এপ্রিল) বিকালে স্থানীয় একটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ ও সাংবাদিক আতাউর রহমান কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ আলাউদ্দীন রিপন, এনটিভি ইউরোপ প্রতিনিধি সাংবাদিক জুবেল আহমদ সেকেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক রজত কান্তি চক্রবর্তী,আদমজী হাইস্কুল ও কলেজের সভাপতি ও শিক্ষানুরাগী জুসেফ আলী চৌধুরী,
মানবাধিকার কর্মী হাজি মাসুক মিয়া,সমাজসেবক ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম রাজু, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমীর আলী, সহ-সভাপতি ও বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাবুদ্দিন শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেদোয়ান আহমদ, আহমদ আলী, আবুল কালাম, পলাশ পুরকায়স্থ, সংগঠনের সভাপতি রবিউল ইসলাম মাসুম, সহ-সাধারণ সম্পাদক প্রণব পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান গাজী, প্রবীণ আলেম মাওলানা হুসাইন আহমদ আওলাদ, মাওলানা ফেরদাউস আলী, ছাত্রনেতা সালেহ আহমদ, সজীব সুমন, জাহাঙ্গীর আলম, তাজিদ হুসেন, আলী আহসান মুজাহিদ, মাহিন, মাহবুব, রাহিম, এহসান আলী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন,
সমাজ থেকে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয় দূর করতে তরুণদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়।
তারা আরও বলেন,
“বর্তমান সময়ে তরুণ সমাজকে মোবাইল ও অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও শিক্ষামূলক কার্যক্রমের বিকল্প নেই। স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজ উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী হেলাল আহমদ চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সংগঠনের কার্যক্রম

উল্লেখ্য, ২০১০ সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বালাগঞ্জ এলাকায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

শালিশ ব্যক্তিত্ব নুর আহমদ সুবেদার এর মৃত্যুতে প্যারিসে দোয়া মাহফিল

স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট সময় ০৩:৫১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬