ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ওসমানীনগরে বিট পুলিশিং সভা : জিরো টলারেন্স ঘোষণা

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০২:৫৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৫১৪৭ বার পড়া হয়েছে

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে  বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছে পুলিশ প্রশাসন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, একটি পুরো সমাজ ও জাতির জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ভয়াল থাবায় বিপথগামী হচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।বক্তারা আরও জানান, মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এজন্য এলাকাবাসী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। সন্দেহভাজন মাদক ব্যবসায়ী বা কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়।
সাবেক ইউপি সদস্য শাইস্তা মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায়
সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূইয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর থানার এস আই নাঈমুল হাসান, গ্রামতলা গ্রামের মিয়াফর আলী মেম্বার,  সাবেক বাজার সেক্রেটারি তাজ উদ্দিন, রুমেল আহমদ, আব্দুল মুকিদ, ছানাওর আলী, শাহ আলম প্রমুখ।
সভায় জনপ্রতিনিধি, ব্যবসায়ি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পুলিশ প্রশাসন আশা প্রকাশ করে জানায়, সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমে ওসমানীনগর-কে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব হবে।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

ওসমানীনগরে বিট পুলিশিং সভা : জিরো টলারেন্স ঘোষণা

আপডেট সময় ০২:৫৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬