ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ০৬:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ৫২৪০ বার পড়া হয়েছে

“সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ, মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ” স্লোগানে ২০১০ সালে গঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাব, কালীবাড়ি বাজার, বালাগঞ্জ, সিলেট-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় কালীবাড়ি বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে উপদেষ্টা মন্ডলির সমন্বয়ে এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল ইসলাম মাছুম এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফখরুল ইসলাম রাজু। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হেলাল আহমদ চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন প্রণব পুরকায়স্থ।

এছাড়া কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আতাউর রহমান (কাওছার) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাহজাহান গাজী।

উপদেষ্টা মন্ডলির দিকনির্দেশনায় মোট ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। কমিটির অন্যান্য সদস্যদের নাম শীঘ্রই সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একসাথে কাজ করবেন।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

স্বাধীন বাংলা ফ্রেন্ডস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি

আপডেট সময় ০৬:১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬