ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির Logo ১০ হাজার ইউরো ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন ইতালি প্রবাসী রিফাত হোসেন Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে মাদারীপুর জেলা বাসীর গণসংবর্ধনা প্রদান Logo সক্রেটিস : সত্যের সন্ধানে এক অমর দার্শনিক Logo জাবেদ মাহমুদ এর পিতার মৃত্যুতে ইউরো বাংলা’র শোক প্রকাশ Logo জাহান্দার আলী এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত Logo সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) পালিত Logo নরওয়ের অসলোতে নোবেল কমিটির নিকট বাংলাদেশীদের স্মারকলিপি প্রদান Logo ইউরোপ সফরে এমপি জাহান্দার আলী মিয়া Logo পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

৫৫০ পরিবারের পাশে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন

  • ডেস্ক নিউজ:
  • আপডেট সময় ১২:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫১৩৮ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই শিক্ষাকে বাস্তবে রূপ দিতে প্রতি বছরই অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ায় বিভিন্ন সামাজিক সংগঠন। তেমনই একটি মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সংগঠনটির উদ্যোগে এ বছরও ৫৫০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার (৭ মার্চ) এ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াস মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মো. ইকরামুল হক, জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হক এবং শাহ ইন্টারন্যাশনাল-এর ডিরেক্টর সাইফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল— এক কেজি ছোলা বুট, এক কেজি বুটের ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি তেল, এক কেজি চিনি, এক কেজি মুড়ি, দুই প্যাকেট সেমাই এবং দুই কেজি আলু।

আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতায় প্রতিবছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় এবং ভবিষ্যতেও আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।

ইফতার ও ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এই সহায়তা শুধু নিত্যপ্রয়োজন মেটাতেই সাহায্য করেনি, বরং তাদের মনে নতুন করে আশা ও স্বস্তির সঞ্চার করেছে।

সমাজে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে সেই মানবিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

ট্যাগস :

মক্কা-মদিনা সুরক্ষিত থাকুক-এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা… হুমায়ুন কবির

৫৫০ পরিবারের পাশে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন

আপডেট সময় ১২:৫৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬